প্রকাশিত: Fri, Dec 2, 2022 10:10 AM
আপডেট: Thu, Mar 12, 2026 10:16 AM

জাকারবার্গের মেটা ছাড়ার খবর ভুয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মেটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ- গত কয়েকদিন ধরে এমনই একটি খবর ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। তবে খবরটির সত্যতা নেই বলে জানিয়েছেন অ্যান্ডি স্টোন নামের এক মেটা কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জাকারবার্গের সরে দাঁড়ানোর তথ্য ভুয়া বলে দাবি করেন তিনি। 

‘স্বপ্নের প্রকল্প’ মেটাভার্সের আর্থিক ক্ষতির কারণেই জাকারবার্গ পদত্যাগ করতে চাইছেন বলে দাবি করেছিল এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেখানে আরও দাবি করা হয়, ২০২৩ সালের শুরুতেই দায়িত্ব থেকে সরে যাবেন মার্ক জাকারবার্গ। কিন্তু, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই এই দাবি প্রত্যাখ্যান করেছে মেটা।